বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ প্রধানমন্ত্রী কাতার যাচ্ছেন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৪৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • / 25

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ সোমবার কাতার যাচ্ছেন। দোহায় অনুষ্ঠিতব্য ‘তৃতীয় কাতার ইকোনমিক ফোরাম’ এ যোগ দিতে আজ বিকেল ৩টায় কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য নিশ্চিত করেছেন।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল ফোরামে অংশ নেবেন।

আগামী ২৩ থেকে ২৫ মে কাতারের দোহায় ‘থার্ড কাতার ইকোনমিক ফোরাম: এ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ শীর্ষক ফোরাম অনুষ্ঠিত হবে।

ব্লুমবার্গের সহায়তায় আয়োজিত এ ফোরামে অংশগ্রহণ করবেন- বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, মন্ত্রী, বিশিষ্ট অর্থনীতিবিদসহ প্রযুক্তি, অর্থ ও ব্যবসা খাতের বিশেষজ্ঞরা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আজ প্রধানমন্ত্রী কাতার যাচ্ছেন

আপডেট টাইম : ০৯:৪৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩