মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
  • / 66

ছবি: সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজারে আগুনের ঘটনায় বিএনপি নেতাদের সম্পৃক্ততা আছে কি-না, তা খতিয়ে দেখা দরকার বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আওয়ামী লীগ নয়, বরং বিএনপিই আগুন নিয়ে খেলা করতে পছন্দ করে।

রাজধানীর ফকিরাপুলে শুক্রবার চিটাগাং জার্নালিস্ট ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ মন্তব্য করেন।

বঙ্গবাজারে আগুনের ঘটনায় সরকারের সম্পৃক্ততা থাকতে পারে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে হাসান মাহমুদ বলেন, এমন দায়িত্বজ্ঞানহীন কথা বিএনপি মহাসচিবের কাছে আশা করা যায় না।

তিনি বলেন, সরকার ব্যবসায়ীদের পুনর্বাসন ও তাদের সহায়তায় সব ব্যবস্থা নিয়েছে। সাম্প্রতিক সময়ে যেসব বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এগুলোর পেছনে নাশকতা আছে কি-না, সেসব ক্ষতিয়ে দেখা দরকার বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ। তাতে মির্জা ফখরুল ইসলামসহ দলের সিনিয়রদের জিজ্ঞাসাবাদের আওতায় আনা দরকার বলেও মনে করেন তিনি।

ইফতার মাহফিলে সাংবাদিকদের প্রশংসা করে তথ্যমন্ত্রী বলেন, সমাজ এবং রাষ্ট্রের বিকাশে সাংবাদিকদের ব্যাপক ভূমিকা রয়েছে। ভুলকে আড়াল করে নয়, বরং সমালোচনা করলে সরকার সংশোধন করতে পারে। সরকারের সাফল্যকে সামনে তুলে ধরারও আহ্বান জানান হাছান মাহমুদ।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আপডেট টাইম : ১১:০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩