মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিথিলা কেন সৃজিতকে বেছে নিয়েছেন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:০০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০
  • / 147

নিউজ লাইট ৭১ রিপোর্ট: বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও সৃজিত। তারা একে অপরকে বিয়ে করেছেন কিছুদিন আগে। এর আগে তাহসানের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর অনেকের নতুন ক্রাশ ছিলেন মিথিলা। তাকে দেখে স্বপ্নেই রাত কাটাতেন বহু যুবক। তবে সেই স্বপ্ন ভেঙেছে সৃজিতকে বিয়ে করে।

এরপর থেকে অনেকেই মানতে পারছেন না, কেন এমনটা করেছেন মিথিলা। অবশ্য এখনো এই বিয়ের সমীকরণ খুঁজে পাননি বহু যুবক।

এবার মিথিলা জানালেন কেন সৃজিতকে বেছে নিয়েছেন তিনি। মিথিলা সম্প্রতি দুটি ছবি কোলাজ করে ক্যাপশনে লিখেছেন সৃজিতকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়ার দুটি কারণ। এক, (মিথিলা-সৃজিত) দুজনই একই রকম পাগলাটে। দুই, মিথিলা-সৃজিত অলস হয়েও সব সময় ব্যস্ত।

সম্প্রতি বিয়ে করে জেনেভায় হানিমুনও সেরেছেন এই নব দম্পতি। সেখানে গিয়ে দুজনের দারুণ কিছু রোম্যান্টিক ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে বুঝা যায়, সৃজিত দেরিতে বিয়ে করলেও মিথিলা তাকে পেয়ে ভীষণ খুশি।

এছাড়া বিয়ের পর প্রথম ক্রিসমাসও বিশেষভাবে পালন করেছেন সৃজিত-মিথিলা। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই দম্পতি। ক্রিসমাসে নবদম্পতির সঙ্গে ছিল মিথিলার মেয়েও।

এর আগে দক্ষিণ কলকাতার বাড়িতে ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের সঙ্গে নিয়ে বিয়ে করেছেন সৃজিত-মিথিলা।

Tag :

শেয়ার করুন

মিথিলা কেন সৃজিতকে বেছে নিয়েছেন

আপডেট টাইম : ০৪:০০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০