বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৭

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
  • / 60

প্রতীকী ছবি।

রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।

বুধবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪৫ হাজার ৭৪৩ পিস ইয়াবা, ৫৫৯ গ্রাম ১৭০ পুরিয়া হেরোইন, ৯৮ কেজি ৬৭৫ গ্রাম গাঁজা ও ৭৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৭

আপডেট টাইম : ১১:০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩