মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবসরের ইঙ্গিত দিলেন মেসি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
  • / 77

কাতার বিশ্বকাপ শুরু হওয়ার অনেক আগেই লিওনেল মেসি ইঙ্গিত দিয়েছিলেন শেষ বারের মতো বিশ্বকাপে খেলার। কিন্তু ৩৬ বছর পরে আর্জেন্টিনাকে বিশ্বসেরা করার পরে তার গলায় শোনা গিয়েছিল ভিন্ন সুর। তবে স্পষ্ট জানিয়েছিলেন, ২০২৬ সালের বিশ্বকাপে তার খেলার কোনো সম্ভাবনা নেই। আবারও সেই ইঙ্গিতই দিলেন মেসি।

এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, আমার ফুটবলজীবনের বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে। যা আমি স্বপ্নে দেখতাম, জাতীয় দলের হয়ে তা সব কিছু অর্জন করেছি। অনবদ্য ভাবে আমার ফুটবলজীবন শেষ হতে চলেছে।

তিনি আরও বলেছেন, যখন শুরু করেছিলাম, কখনও কল্পনাও করিনি আমার জীবনে এ রকম কিছু ঘটতে চলেছে। আমার কোনো অভিযোগ নেই। এর চেয়ে বেশি কিছু আমি চাইতেও পারি না। ২০২১ সালে আমরা কোপা আমেরিকা জিতেছিলাম। তারপরে বিশ্বকাপ। আমার আর কিছু বাকি নেই পাওয়ার।

মূলত, মেসির অবসরে যাওয়া নিয়ে যে জল্পনা ছিল বিশ্বকাপ জয়ের পর তা থামে। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার জার্সিতে আরও কয়েকটা ম্যাচ খেলাই এখন তার লক্ষ্য বলে জানিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু এর এক মাস যেতে না যেতেই ফের অবসরের ইঙ্গিত দিলেন কিংবদন্তি এই ফুটবলার।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

অবসরের ইঙ্গিত দিলেন মেসি

আপডেট টাইম : ০২:০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩