মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন হাজী সেলিম

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:১৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
  • / 58

ছবি: সংগৃহীত

জামিনে মুক্তি পেয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন।

শনিবার দুপুরে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসেন। এ সময় মোটরসাইকেল, ট্রাক ও পিকআপের করে একটি বিশাল শোডাউন দেখা যায়।

গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেল থেকে মুক্তি পান দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত হাজী সেলিম।

গত ৬ ডিসেম্বর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ দুর্নীতির মামলায় হাজী মোহাম্মদ সেলিমকে জামিন দেন। একইসঙ্গে ১০ বছর দণ্ডের বিরুদ্ধে হাজী সেলিমকে আপিলের অনুমতি দেয়া হয়।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান।

২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল তাকে দুই ধারায় ১৩ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন হাজী সেলিম

আপডেট টাইম : ০৯:১৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩