বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তক্ষকসহ দুই পাচারকারী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
  • / 78

প্রায়বিলুপ্ত প্রাণী তক্ষক ও গ্রেফতারকৃত পাচারকারীরা (ছবি : নিউজ লাইট ৭১)

খুলনায় বিলুপ্তপ্রায় প্রাণী তক্ষকসহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার বাজুয়া এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৬ এর সদস্যরা তাদের গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া দুই পাচারকারী হলেন- খুলনার দাকোপের দীপক বিশ্বাস (৩৭) ও বাগেরহাটের মোংলার সুবেন্দু সরদার (৪৭)।

গতকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে র‍্যাব-৬ এর এএসপি (মিডিয়া) তারেক আনাম বান্না জানান, দক্ষিণ এশিয়ায় বিলুপ্তপ্রায় একটি প্রাণী হচ্ছে তক্ষক। সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলে পাওয়া যায় প্রাণীটি। এশিয়ান প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা ও আধুনিক বিভিন্ন চিকিৎসার ওষুধ তৈরিতে এই প্রাণী ব্যবহার করা হয়। আমাদের দেশের গ্রাম বাংলার জঙ্গলে টিকটিকির মতো দেখতে প্রাণীটি কোটি কোটি টাকায় বিভিন্ন দেশে অবৈধভাবে পাচার হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, এ রকম অবস্থায় র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল প্রাণীটির বিলুপ্তির হাত থেকে রক্ষার জন্য অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় তারা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলায় একটি চক্র বিলুপ্তপ্রাণী তক্ষক সংগ্রহ করে পাচার করছে।

তারেক আনাম বান্না বলেছেন, এমন সংবাদে পেয়ে গত সোমবার গভীর রাতে র‍্যাব-৬এর সদস্যরা দাকোপ উপজেলার বাজুয়া এলাকায় অভিযান চালিয়ে দুই তক্ষক পাচারকারী দীপক বিশ্বাস ও সুবেন্দু সরদারকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তক্ষকসহ গ্রেফতার আসামিদের সুন্দরবন বনবিভাগের ঢাংমারি স্টেশনে হস্তান্তর করা হয়েছে।

নিউজ লাইট ৭১

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button
Tag :

শেয়ার করুন

তক্ষকসহ দুই পাচারকারী গ্রেফতার

আপডেট টাইম : ০৫:০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২