জোরে চিৎকার করতে গিয়ে তার থুতু বারবার পড়েছিল অক্ষয়ের মুখে
- আপডেট টাইম : ০৮:৩৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
- / 164
নিউজ লাইট ৭১ রিপোর্ট: বলিউড অভিনেতা অক্ষয় কুমার, অভিনেত্রী কারিনা ও কিয়ারা অভিনীত নতুন ছবি ‘গুড নিউজ’। সামনে মুক্তি পাবে ছবিটি। এই ছবির একটি দৃশ্য গণমাধ্যমের কাছে শেয়ার করেছেন কারিনা। বলেছেন, জোরে চিৎকার করতে গিয়ে তার থুতু বারবার পড়েছিল অক্ষয়ের মুখে।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এসে কারিনা এক সাক্ষাৎকারে এই অদ্ভুত চরিত্রের কথা শেয়ার করেন।
কারিনা বলেন, সিনেমাটির শুটিং করতে গিয়ে এমন অবস্থা হয়েছিল, আমার মেকআপ দু’তিনবার করে রি-টাচ করতে হয়েছে। তবে থুতুর বিষয়টি নিয়ে বেশ ভালোই মজা হয়েছে শুটিং-য়ে।
উল্লেখ্য, অক্ষয়-কারিনার বন্ধুত্ব অনেকদিনের। এমনকি সাইফ আলী খান ও কারিনার প্রেমের সাক্ষীও অক্ষয়। কাশ্মীরে ‘তশন’ ছবির শুটিং’র সময় কারিনাকে প্রপোজ করেছিলেন সাইফ। সে সময় স্পটে উপস্থিত ছিলেন অক্ষয়ও।
অনেকদিন পর ‘গুড নিউজ’-এ জুটি বেঁধেছেন অক্ষয়-কারিনা। সবকিছু ঠিক থাকলে ছবিটি চলতি মাসের ২৭ তারিখে বড় পর্দায় মুক্তি পাবে।























