শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে ৩২ জন গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০১:১৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
- / 53
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগের মাদকবিরোধী অভিযানে ৩২ জন গ্রেপ্তার হয়েছে।
বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।
বুধবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ডিএমপি নিউজ এই তথ্য জানিয়েছে।
এ সময় তাদের হেফাজত থেকে ২৫৩৬টি ইয়াবা, ৩৫.৫ গ্রাম ৭৫ পুরিয়া হেরোইন, ৫ কেজি ৩৫০ গ্রাম গাঁজা এবং ২০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা হয়েছে।
নিউজ লাইট ৭১
Tag :






















