মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
  • / 66

প্রতীকী ছবি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খালকুলা গ্রামে বাড়ির সীমানার জমি সংক্রান্ত বিরোধের জেরে আমজাদ হোসেন বিশ্বাস নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে আপন চাচাতো ভাই মোক্তার হোসেন, মনোয়ার হোসেন, নবীন হোসেন ও উজ্জ্বল হোসেনের সাথে বাড়ির সীমানার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো আমজাদ হোসেনের। বৃহস্পতিবার সন্ধ্যায় পুনরায় এ ঘটনার সূত্রপাত হয়। তখন চাচাতো ভাই মনোয়ার হোসেনের সাথে গোলমালের এক পর্যায়ে মনোয়ার লোকজন নিয়ে আমজাদের ওপর চড়াও হয়। এ সময় তাকে উপুর্যপুরি লোহার রড দিয়ে মাথায় আঘাত করে।

এক পর্যায়ে পরিবারের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে মনোয়ারসহ অন্যান্যরা পালিয়ে যায়। পরে আহত আমজাদকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, উপজেলার খালকুলা গ্রামের আমজাদ হোসেন বিশ্বাসের সাথে বাড়ির জমি নিয়ে চাচাতো ভাই মনোয়ারের সাথে বিরোধ চলছিলো। এরই জেরে গতকাল সন্ধ্যায় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মনোয়ারসহ কয়েকজন আমজাদ হোসেনের মাথায় রড দিয়ে আঘাত করে। সেসময় গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট টাইম : ০৫:০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২