প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয় দিবস উদযাপন উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম অবমুক্ত করেছেন।
- আপডেট টাইম : ০৫:১৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
- / 148
নিউজ লাইট ৭১ রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয় দিবস উদযাপন উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং ডাটাকার্ড অবমুক্ত করেছেন।
প্রধানমন্ত্রী সোমবার বিকেলে তার সরকারি বাসভবন গণভবনে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডাটাকার্ড অবমুক্ত করেন। এ উপলক্ষে একটি বিশেষ সীলমোহর ব্যবহার করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ সচিব নুর-উর-রহমান এবং বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র।
স্মারক ডাকটিকিট, উদ্বেধনী খাম এবং ডাটাকার্ড সোমবার ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হচ্ছে এবং পরবর্তীতে অন্যান্য জিপিও এবং প্রধান ডাকঘরসহ দেশের সকল ডাকঘরে এ স্মারক ডাকটিকিট পাওয়া যাবে।
উদ্বোধনী খামে ব্যবহারের জন্য চারটি জিপিওতে একটি বিশেষ সিলমোহরেরও ব্যবস্থা রয়েছে।

















