মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটক রাহুল-প্রিয়াঙ্কা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৫১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২
  • / 72

ভারতে মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং খাদ্যপণ্যের ওপর জিএসটি বসানোর প্রতিবাদে সংসদ থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে যাওয়ার পথে রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধিসহ একাধিক কংগ্রেস সাংসদকে আটক করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতে মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং খাদ্যপণ্যের ওপর জিএসটি বসানোর প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন করছে কংগ্রেস। এরই অংশ হিসেবে মিছিল নিয়ে সংসদ থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা।

কিন্তু রাষ্ট্রপতি ভবনে পৌঁছনোর আগেই তা আটকে দেয় দিল্লি পুলিশ। আটক করা হয় রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ একাধিক কংগ্রেস সাংসদকে। সংসদ ভবন চত্বরে সোনিয়া গান্ধীকেও বিক্ষোভে দেখা যায়।

মিছিলের আগে সংবাদসম্মেলনে মোদী সরকারের তীব্র সমালোচনা করেন রাহুল। তিনি অভিযোগ করেন, দেশে এখন আর গণতন্ত্র অবশিষ্ট নেই। মাত্র চার জন মানুষের একনায়কতন্ত্র চলছে।

এদিকে দেশ জুড়ে বিক্ষোভ আন্দোলনে নেমেছে কংগ্রেস। রাজধানী দিল্লিতে জায়গায় জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন কংগ্রেসকর্মীরা।

প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করারও কর্মসূচি রয়েছে কংগ্রেসের। বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলছে দিল্লি পুলিশের। কংগ্রেস সাংসদদের কয়েক জনকে টেনেহিঁচড়ে বাসে তুলছে কেন্দ্রীয় বাহিনী, এমন দৃশ্য দেখা গিয়েছে। প্রতিবাদ স্বরূপ, কংগ্রেস সাংসদরা সকলেই কালো পোশাক পরে এসেছিলেন।

নিউজ লাইট ৭১

facebook sharing button
twitter sharing button
messenger sharing button
sharethis sharing button

Tag :

শেয়ার করুন

আটক রাহুল-প্রিয়াঙ্কা

আপডেট টাইম : ০৪:৫১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২