মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দাম বেড়েছে এলপিজির

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:৪৯:১১ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২
  • / 60

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবার বেড়েছে। এখন ১২ কেজি সিলিন্ডারের এলপিজির ১২৫৪ টাকা, যার পূর্ব মূল্য ১২৪২ টাকা । আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

আজ রোববার বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর চেয়ারম্যান মো. আবদুল জলিল ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম জুমে নতুন এ দামের ঘোষণা করেছেন।

বিইআরসি জানিয়েছে, সরকারি এলপিজির দাম অপরিবর্তিত থাকবে। বেসরকারি খাতে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি এলপিজির নতুন দাম ১০৪ টাকা ৫২ পয়সা। এ হিসাবে বিভিন্ন পরিমাণের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।

এ ছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৫৮ টাকা ৪৬ পয়সা, যা আগে ছিল ৫৭ টাকা ৯১ পয়সা।

জানা গেছে, এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এ সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।

এলপিজির নতুন দাম জীবনযাত্রার ব্যয়ে প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল বলেন, আন্তর্জাতিক বাজারে কত দাম বেড়েছে এটাও দেখতে হবে। নেপাল, ভারত দাম বাড়িয়েছে। নতুন দাম নির্ধারণ করার আগে গভীরভাবে পর্যালোচনা করা হয়েছে। শিল্প, ক্ষুদ্র শিল্প, সিএনজি সবাই খুব স্বস্তিতে আছে।

নিউজ লাইট ৭১

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button
Tag :

শেয়ার করুন

দাম বেড়েছে এলপিজির

আপডেট টাইম : ১০:৪৯:১১ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২