বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৬

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০১:৪৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
  • / 52

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছে থেকে ২ হাজার ৫৬৮ পিস ইয়াবা, ৩৯ কেজি ৮৬০ গ্রাম গাঁজা, ১ কেজি ৩২ পুরিয়া হেরোইন ও ৯৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (১৫ জুন) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা রুজু হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৬

আপডেট টাইম : ০১:৪৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২