সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুগল সর্দি-কাশির সমস্যা সনাক্ত করবে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:১০:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
  • / 73

গুগলের নতুন ফিচার। (ছবি : সংগৃহীত)

ইউজারদের সুবিধার কথা মাথায় রেখে নিয়মিত নতুন ফিচার আনছে প্রযুক্তি জায়ান্ট গুগল। এরই ধারাবাহিকতায় সর্দি-কাশির সমস্যা সনাক্ত করার জন্য দুইটি ডিটেকশন ফিচার যুক্ত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ফিচার দুইটি আপাতত পিক্সেল ও অ্যান্ড্রয়েড ভার্সনে আনার জন্য কাজ করা হচ্ছে। এরপর ধীরে ধীরে অ্যান্ড্রয়েড ভার্সনে উন্মুক্ত করা হবে।

প্রযুক্তিভিত্তিক সংবাদ মাধ্যম নাইটুফাইভ এর রিপোর্ট অনুসারে, গুগল ‘ই-স্লিপ অডিও কালেকশন’ নামের একটি গবেষণা চালাচ্ছে। প্রাথমিক ভাবে এটি গুগলের কর্মীদের জন্য প্রযোজ্য হবে। পরবর্তীতে ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

সংবাদ মাধ্যমটির রিপোর্টে আরও বলা হয়েছে, ওই গবেষণায় অংশ নিতে হলে অংশগ্রহণকারীদের ফুল টাইম গুগল কর্মী হতে হবে। সঙ্গে অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে।

এছাড়া সমীক্ষার অন্যান্য শর্তের মধ্যে একটি হল, ‘একই ঘরে একজনের বেশি প্রাপ্তবয়স্ক স্লিপার ছাড়া আর কাউকে রাখা যাবে না, বিশেষ করে এমন কেউ যিনি কোনও কোম্পানির জন্য কাজ করেন।’

গুগল জানিয়েছে, তাদের হেলথ সেনসিং টিম ইতোমধ্যে সক্রিয় ভাবেই দুটি ফিচারের ওপর কাজ করছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই অ্যাডভান্স সেনসিং ক্যাপাবিলিটি ও অ্যালগরিদম যুক্ত টুল ব্যবহার করে ঘুমের উপযোগিতা নিয়ে সচেতন হতে পারবেন। ঘুমের সময় রেকর্ড করা অডিও কালেকশনের মাধ্যমে পর্যাপ্ত ডাটা ডেলিভারি করে অ্যালগরিদম ডেভেলপ করা হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

গুগল সর্দি-কাশির সমস্যা সনাক্ত করবে

আপডেট টাইম : ০৩:১০:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২