বিদেশিদের কাছে নালিশ না করে আমার কাছে আসুন
- আপডেট টাইম : ০৭:৫১:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
- / 63
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শ্রমিকদের জন্য সরকার এতকিছু করার পরও কিছু নেতা আছেন যারা বিদেশিদের কাছে নালিশ করতে পছন্দ করেন।
তিনি বলেন, জানি না শ্রমিকদের এখানে কোনো স্বার্থ রয়েছে কিনা। নিজের দেশের বিরুদ্ধে অন্যের কাছে না বলে, কোনো দাবি-দাওয়া থাকলে আমার কাছে আসুন।
মে দিবস উপলক্ষ্যে রবিবার (৮ মে) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, শ্রমিকদের কল্যাণে যে তহবিল আছে সেখানে অনেক শিল্পমালিক ঠিক মতো টাকা দেন না। এটা দুঃখজনক। যে কোনো প্রতিষ্ঠান চালাতে গেলে মালিকের যেমন শ্রমিকের ওপর দায়িত্ব থাকবে, তেমনি শ্রমিকেরও মালিকের ওপর দায়িত্ব থাকবে। শ্রমিকরা সুস্থ পরিবেশ পাচ্ছে কিনা সেটা মালিকদের দেখতে হবে। তাতে উৎপাদনও বাড়বে, মালিক-শ্রমিক উভয়ই লাভবান হবে।
তিনি বলেন, শ্রমিক-দিনমজুর তথা খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্যই আমাদের রাজনীতি। আমরা মানুষের কথা ভাবি, মানুষের কল্যাণের জন্য কাজ করি।
নিউজ লাইট ৭১

















