শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৪৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২
  • / 25

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এক বার্তায় বাংলাদেশিদের ঈদ মোবারক জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় হাস বলেন, গত এক মাস ধরে বাংলাদেশে অত্যন্ত চমৎকার অভিজ্ঞতা হয়েছে আমার। এ সময়ের মধ্যে আমি অন্তত ১০টি ইফতারে যোগ দিয়েছি। আর এগুলোর অসাধারণ বিষয় হলো আমি বাংলাদেশের সমাজের বিভিন্ন দিকের সঙ্গে পরিচিত হয়েছি।

রাষ্ট্রদূত আরও বলেন, ত্যাগ ও আত্ম নিবেদনের পরিপ্রেক্ষিতে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন ও সেই সঙ্গে ভাগ্যবিড়ম্বিতদের সঙ্গে আনন্দ ভাগাভাগির অনুভূতিগুলো আমার জন্য সত্যিই অসাধারণ অভিজ্ঞতা। কিন্তু এ ধরনের প্রত্যেকটি অনুষ্ঠানে রমজানের গুরুত্ব বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের ধর্মীয় বৈচিত্রের গুরুত্বের কথা বিশেষভাবে উঠে এসেছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ঈদ শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত

আপডেট টাইম : ০৪:৪৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২