সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাকার টিপু সুলতানের ফাঁসি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:৩৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯
  • / 141

নিউজ লাইট ৭১ ডেস্ক: একাত্তরের মুক্তিযুদ্ধকালীন সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহীর বোয়ালিয়ার আবদুস সাত্তার ওরফে টিপু সুলতানের মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই রায় ঘোষণা করা হয়।

এর আগে ১৭ অক্টোবর এ মামলায় রাষ্ট্র ও আসামি উভয় পক্ষে যুক্তি তর্ক শুনানি শেষে সিএভি (রায়ের জন্য অপেক্ষমান) রাখেন আদালত। পরে সোমবার রায় ঘোষণার জন্য আজ বুধবার দিন ঠিক করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আদালতে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হিসেবে ছিলেন মোখলেসুর রহমান বাদল। তার সঙ্গে ছিলেন সাবিনা ইয়াসমিন খান মুন্নি। আসামিপক্ষে ছিলেন আইনজীবী গাজী এম এইচ তামিম।

Tag :

শেয়ার করুন

রাজাকার টিপু সুলতানের ফাঁসি

আপডেট টাইম : ১০:৩৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯