সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলোচনায় সিদ্ধান্ত থানা নাকি খেলার মাঠ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৩৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
  • / 72

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ফটো)

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানার ভবন নির্মাণ হবে কি না সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সময় আমরা যেখানে খেলাধুলা করতাম এ প্রজন্মের জন্য সেই অবস্থাটা এখন আর নেই। পরবর্তী প্রজন্মের জন্য আমরা অনেক কষ্ট বোধ করি। এর মূল কারণ আমাদের নগরায়ন। কলাবাগান প্রসঙ্গ যখন আসে, আমরা যেটাই বলি, গুরুত্বের দিক দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একটা বড় দায়িত্ব রয়েছে। আমরা যদি আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হই তবে সবকিছু মুখ থুবড়ে পড়বে। কলাবাগান থানা ভবন দীর্ঘদিনের একটি চেষ্টা। এখন ভাড়া ভবনে থানা পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, জায়গাটি খাসজমি হিসেবে চিহ্নিত করে কলাবাগান থানাকে বরাদ্দ দেওয়া হয়। তবে আমরা মনে করি খেলার মাঠে বাচ্চারা খেলাধুলা করবে এটাই স্বাভাবিক। খেলার জন্য মাঠ যেন থাকে সেজন্য আমরা মনে করি খেলার মাঠের ব্যবস্থা করতে হবে। মেয়রকে বলেছি, সবাইকে বলেছি বিকল্প একটা খোঁজার জন্য। এটা আমরা পরবর্তীতে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব।

মা-ছেলেকে আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাকে সন্ধ্যার পরে অনেকেই এ বিষয়ে ফোন করেছিল। আমি ঘটনার যতটুকু জেনেছি এটুকু হচ্ছে, তারা লাইভ ভিডিওতে এসে অনেক কিছু প্রচার করছিল। সেগুলো নাকি কিছুটা অসঙ্গতিপূর্ণ। সে কারণে বারবার নিবৃত করার পরও আইনশৃঙ্খলা বাহিনী যখন থামাতে পারেনি, তখন তাদের জিজ্ঞাসাবাদ করতে থানায় নিয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজ লাইট ৭১

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button
Tag :

শেয়ার করুন

আলোচনায় সিদ্ধান্ত থানা নাকি খেলার মাঠ

আপডেট টাইম : ০৩:৩৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২