মূল্যের বিষয়ে সম্মতি দিয়েছে ভুটান
- আপডেট টাইম : ০৫:০০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / 71
বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ আমদানি করতে মূল্যের বিষয়ে সম্মতি দিয়েছে ভুটান। এ জন্য শিগগিরই চুক্তি সম্পাদন করে ব্যান্ডউইথ নিতে চায় দেশটি।
জানা যায়, ভুটানের প্রধানমন্ত্রী সর্বশেষ বাংলাদেশ সফরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী কাছে ব্যান্ডউইথ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তারা কম দামে ব্যান্ডউইথ নেওয়ার আগ্রহ প্রকাশ করলে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ভুটানকে একটি মূল্য অফার করে। ভুটান অতি সম্প্রতি সেই দামে সম্মতি দিয়ে বাংলাদেশকে জানিয়েছে, তারা ওই দামেই ব্যান্ডউইথ নিতে আগ্রহী।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ভুটান বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ আমদানি করতে সম্মত হয়েছে। ভারত ও সৌদি আরবের পর ভুটান আমাদের ব্যান্ডউইথ নিলো। আশা করি, ভারতে রফতানি দ্বিগুণ হবে। সৌদি আরব ৬০০ জিবিপিএস ব্যান্ডউইথ নিচ্ছে। আশা করছি, মালয়েশিয়াতেও আমরা ব্যান্ডউইথ রফতানি করতে পারবো।
নিউজ লাইট ৭১

















