সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ল্যাম্পপোস্ট পদ্মা সেতুতে বসানোর কাজ সম্পন্ন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৫৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • / 69

সেতুর দুই পাশে বসানো হয়েছে ল্যাম্পপোস্ট (ছবি : সংগৃহীত)

একটু একটু করে এগিয়ে চলা পদ্মা সেতুর নির্মাণ কাজ এবার শেষ পর্যায়ে। এরই ধারাবাহিকতায় এবার সেতুটির দুপাশে শেষ হলো ল্যাম্পপোস্ট বাসানোর কাজ।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় সেতুটির ৩৬তম স্প্যানে সর্বশেষ ল্যাম্পপোস্টটি বসানো হয়েছিল। এর মাধ্যমে ৬ দশমিক ১৫ কিলোমিটার বিশিষ্ট সেতুতে বসে গেল মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট। এসব ল্যাম্পপোস্ট রাতে গোটা সেতুর এলাকাকে আলোকিত করবে।

প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, ৪১৫টি ল্যাম্পপোস্টের মধ্যে মূল সেতুতে ৩২৮টি এবং দুই প্রান্ত মাওয়া এবং জাজিরা ভায়াডাক্টে ৮৭টি রয়েছে। যেখানে একটি থেকে আরেকটি ল্যাম্পপোস্টের দূরত্ব প্রায় ৩৮ মিটার। ল্যাম্পপোস্টগুলো প্রতিবেশী রাষ্ট্র চীন থেকে আমদানি করা হয়েছে। ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে ঝড় হলেও ল্যাম্পপোস্টগুলোর কোনো ধরনের ক্ষতি হবে না। প্রতিটি পোস্ট লম্বায় দৈর্ঘ্য ১১ দশমিক ২ মিটার এবং ওজনে ২৭৫ কেজি। এসব ল্যাম্পপোস্টে বসানো হবে ১৭৫ ওয়াটের এলইডি বাল্ব। পরবর্তীকালে সেগুলোতে বিদ্যুৎ সংযোগও দেওয়া হবে।

এর আগে ২০২১ সালের ২৫ নভেম্বর মাওয়া প্রান্তে সেতুর ভায়াডাক্টে পরীক্ষামূলক এবং গত ৯ মার্চ শরীয়তপুরের জাজিরা প্রান্তে মূল সেতুর ৪০নং স্প্যানে পুরোদমে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল।

এ দিকে পদ্মা সেতু প্রকল্পে এ পর্যন্ত সার্বিক অগ্রগতি ৯২ ভাগ বলে জানা গেছে। আর মূল সেতুর কাজ এগিয়েছে ৯৭ শতাংশ। অর্থাৎ মূল সেতুর কাজ আর মাত্র তিন ভাগ বাকি আছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ ডিসেম্বর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হতে শুরু করে এই সেতু। চলতি বছরের জুন মাসে পদ্মা সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে কথা রয়েছে।

নিউজ লাইট ৭১

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button
Tag :

শেয়ার করুন

ল্যাম্পপোস্ট পদ্মা সেতুতে বসানোর কাজ সম্পন্ন

আপডেট টাইম : ০৪:৫৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২