মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষিকাকে মারধর, হাসপাতালে ভর্তি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৩০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
  • / 74

প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে স্বামীর নির্যাতনে নার্গিস আক্তার নামে এক শিক্ষিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিতা নার্গিস উপজেলার নামাসুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছেন।

জানা যায়, আড়াই বছর আগে উপজেলার লতিফপুর গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে পারভেজ রানার সাথে একই উপজেলার পাইকপাড়া গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে নার্গিস আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদে ১ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী পারভেজ রানা স্ত্রী নার্গিস আক্তারের কাছে ২লাখ টাকা যৌতুক দাবি করে আসছে। যৌতুক না দেয়ায় নার্গিসের স্বামী ও তার পরিবারের লোকজন মিলে বিভিন্ন সময় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো।

এক পর্যায়ে গতকাল শনিবার সকালে স্কুলে যাওয়ার সময় স্বামী পারভেজ রানা তার স্ত্রী নার্গিসের কাছে ২ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দেয়। এ সময় নার্গিস তার বাবার বাড়ি থেকে যৌতুক এনে দিতে অস্বীকার করলে ঘরের দরজা বন্ধ করে স্বামী পারভেজ, শ্বশুর-শাশুড়ি ও ননদ মিলে তাকে এলোপাতাড়ি নির্যাতন করে ঘরবন্দি করে রাখে। খবর পেয়ে আশপাশের স্কুলের শিক্ষকরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কালিয়াকৈর থানার ডিউটি অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নির্যাতিতা শিক্ষিকা নার্গিস আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেছেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

শিক্ষিকাকে মারধর, হাসপাতালে ভর্তি

আপডেট টাইম : ০৪:৩০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২