বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ৫৯ গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:২৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
  • / 51

প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় মাদকসহ ৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবন করার দায়ে তাদেরকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার ডিএমপির (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস) সহকারী পুলিশ কমিশনার (এসি) আবু তালেব নিউজ লাইট ৭১ কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৯৭৮ পিস ইয়াবা, ৭৩৫ গ্রাম হেরোইন, ১৪ কেজি ২৮৪ গ্রাম গাঁজা ও ১৫ লিটার দেশিমদ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

২৪ ঘণ্টায় ৫৯ গ্রেপ্তার

আপডেট টাইম : ০২:২৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২