শিরোনাম :
বাংলা ভাষা একটি সমৃদ্ধ ভাষা হিসাবে বিশ্বে সমাদৃত
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৬:৩২:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / 69
বাংলা ভাষাকে আরো এগিয়ে নিতে আমাদেরকে এই ভাষার শুদ্ধচর্চা করতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি বলেন, বাংলা ভাষা একটি সমৃদ্ধ ভাষা হিসাবে বিশ্বে সমাদৃত। ভাষা ব্যবহারের সময় আমাদেরকে সচেতন হতে হবে।
সোমবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, শুদ্ধ উচ্চারণে কথা বলা ও শুদ্ধ বানানে লেখার উপর গুরুত্ব দিতে হবে। শুদ্ধচর্চার মধ্য দিয়েই এই ভাষাকে আরো এগিয়ে নেয়া সম্ভব।
এ সময় শিক্ষার্থীদের মাতৃভাষায় আরো দক্ষ করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান প্রতিমন্ত্রী।
নিউজ লাইট ৭১
Tag :






















