বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:১৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
  • / 53

ছবি- সংগৃহীত

পশ্চিমা লঘুচাপের প্রভাবে মাঘের শীত শেষে বসন্তের প্রথম বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন স্থানে। রাজধানীতেও নেমেছে বৃষ্টি, সেই সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস। এদিকে বিকালেই সন্ধ্যার আবহ বিরাজ করেছে ঢাকায়।

রোববার সন্ধ্যার পরও বৃষ্টি হয় রাজধানীতে। আর দুপুর থেকেই রাজধানীর আকাশ ছিলো মেঘলা।

বেলা ৫টা নাগাদ অনেক এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরপর সন্ধ্যার দিকে হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয় বিভিন্ন এলাকায়।

রাজধানীর বিভিন্ন সড়কে ছাতা মাথায় গণপরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে চাকরিজীবী মানুষদের। বৃষ্টির কারণে পরিবহন সঙ্কট দেখা দিয়েছে। যে দুই-একটা বাস আসছে সেগুলো অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল।

এ অবস্থা আরও দু’দিন চলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, আগামী সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি

আপডেট টাইম : ০৫:১৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২