শিরোনাম :
আগামী নির্বাচন নিয়ে আগ্রহ ইউরোপীয় ইউনিয়নের
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৪:৪৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / 20
বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আগ্রহ আছে ইউরোপীয় ইউনিয়নের। এ জন্য চলমান ঘটনা প্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন ইইউ’র বাংলাদেশ প্রধান চার্লস হোয়াইলি।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) তিনি এ কথা বলেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) প্রতি যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে, তাতে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের একজন মেম্বারের সমর্থনের বিষয়ে তিনি বলেন, ওই মেম্বারের ব্যক্তিগত মত হতে পারে।
তিনি আরও বলেন, ‘একজন ব্যক্তির অবশ্যই ব্যক্তিগত মত প্রকাশের অধিকার রয়েছে। আমি মনে করি এটিও তাই। এ বিষয়ে বাংলাদেশ সরকার পদক্ষেপ নিয়েছে, আশা করি তা দ্রুত সমাধান হবে।
নিউজ লাইট ৭১
Tag :























