ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শৈত্যপ্রবাহ কমবে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:১৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
  • / 19

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, নওগাঁ, দিনাজপুর ও পঞ্চগড় জেলায় বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ কমে যেতে পারে।

সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সিনপটিক পরিস্থিতি অনুসারে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বুলেটিনে বলা হয়েছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় জেলার তেতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজার জেলার টেকনাফে ২৯ দশমিক ২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

শৈত্যপ্রবাহ কমবে

আপডেট টাইম : ০৪:১৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২