ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৮০ শতাংশের টিকা নেয়া ছিল না

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
  • / 18

সম্প্রতি করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৮০ শতাংশের টিকা নেওয়া ছিল না। বাকি ২০ শতাংশ নানা ধরনের দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ছিলেন।

সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন।

এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এখনো কোনো ব্যক্তি অমিক্রনে আক্রান্ত হয়ে মারা গেছেন কি না, সে তথ্য স্বাস্থ্য বিভাগের হাতে নেই। জেনোম সিকোয়েন্সিং করতে ১৪-১৫ দিন সময় লাগে।

তিনি বলেন, ঢাকায় অমিক্রনের সংক্রমণ বেশি। অন্যান্য জেলায় এখনো ডেলটার সংক্রমণ অব্যাহত আছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা বলেন, স্কুলে যায় না, এমন শিশু–কিশোরদের প্রশাসনের সহায়তায় টিকা দেওয়া হবে। ছাত্রদের টিকা দেওয়া শেষ হলে অগ্রাধিকারের ভিত্তিতে কলকারখানার শ্রমিক, পরিবহন খাতের শ্রমিক ও হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের টিকা দেওয়া হবে।

অধিদপ্তরের অন্য অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আহমেদুল কবীর বলেন, এখন দৈনিক ২৫০ টন অক্সিজেন উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

৮০ শতাংশের টিকা নেয়া ছিল না

আপডেট টাইম : ০৪:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২