মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:৪৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
  • / 87

ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নয় বছর বয়সী ছাত্রকে বলাৎকারের অভিযোগে আরিফুল হাসান (২০) নামে এক মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করলে বুধবার ফতুল্লা দেলপাড়া কলেজ রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরিফুল হাসান সোনারগাওঁ থানার ভিটিপাড়ার নুরুল আমিনের ছেলে ও ফতুল্লা থানার দেলাপাড়া কলেজ রোড এলাকার মাদ্রাসাতুল মদিনা ইসলামী হিফজুল কুরআন মাদ্রাসার সহকারী শিক্ষক।

মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, নির্যাতিত শিশু মাদ্রাসাতুল মদিনা ইসলামী হিফজুল কুরআন মাদ্রাসায় আবাসিক থেকে পড়ালোখা করতো। অপরদিকে গ্রেপ্তার আরিফুল হাসান মাদ্রাসাটিতে ২০২১ সালের ১৮ ডিসেম্বর সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি মাদ্রাসায় থেকে শিক্ষকতা করে আসছিলেন। যোগদানের পর থেকে তিনি মাদ্রাসার ছাত্রটিকে একাধিকবার বলাৎকার করেন।

ওসি জানান, সর্বশেষ চলতি মাসের ১০ তারিখ রাত ১২টা দিকে ছাত্রটিকে তার রুমে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করে। এ ঘটনার দুদিন পর বুধবার (১২ জানুয়ারি) ছাত্রটি তার নিজ বাসায় ফিরে পরিবারকে বিস্তারিত জানায়। পরে ভুক্তভোগী শিশুটির মা থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

আপডেট টাইম : ১২:৪৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২