বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিলামে আমদানিকৃত বিভিন্ন মডেলের ১৩২টি গাড়ি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
  • / 70

ছবি- নিউজ লাইট ৭১

মোংলা কাস্টমস হাউসের বন্দর জেটিতে থাকা আমদানিকৃত বিভিন্ন মডেলের রিকন্ডিশন ১৩২টি গাড়িসহ অন্যান্য মালামালের নিলাম অনুষ্ঠিত হবে। নিলামে দরপত্র জমা দেয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ জানুয়ারি।

মোংলা কাস্টমস কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নিলামে অংশ নেয়া ব্যক্তিকে নিলামকারী প্রতিষ্ঠান মেসার্স আল-আমিন ট্রেডার্সের মোহাম্মদপুর (মেসার্স আল-আমিন ট্রেডার্স, টাউন হল সুপার মার্কেট, ২য় তলা, রুম নং-৫৭, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭) থেকে ২০০ টাকা (অফেরতযোগ্য) থেকে দরপত্র ক্রয় করতে হবে।

আগামী ১৬ জানুয়ারি দুপুর ১টা পর্যন্ত মোংলা কাস্টমস হাউস, খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ও চট্টগ্রাম কাস্টম হাউসে রক্ষিত দরপত্র বাক্সে দরদাতা মূল্যের ১০ শতাংশ জামানতসহ দরপত্র দাখিল করতে পারবেন। এরপর ১৮ জানুয়ারি দরপত্র খোলা হবে।

নিলামে অংশগ্রহণকারী ব্যক্তির ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে হালনাগাদ ট্রেড লাইসেন্স, মূসক নিবন্ধন সনদ ও হালনাগাদ আয়কর সনদের সত্যায়িত ফটোকপিসহ যে কোনো তফসিলি ব্যাংক থেকে প্রস্তাবিত মূল্যের ন্যূনতম ১০ শতাংশ হারে মোংলা কাস্টমস হাউসের অনুকূলে পে-অর্ডার দাখিল করতে হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

নিলামে আমদানিকৃত বিভিন্ন মডেলের ১৩২টি গাড়ি

আপডেট টাইম : ০২:০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২