রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিনিকেট ও নাজিরশাইল নামে কোনো ধান নেই

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:৪৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
  • / 17

মিনিকেট ও নাজিরশাইল নামে কোনো ধান নেই। অন্যান্য জাতের ধানকে এসব ধানের চাল বলে বিক্রি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ইন্টারন্যাশনাল নিউট্রিশন অলিম্পিয়াড উপলক্ষ্যে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

খাদ্যমন্ত্রী বলেন, মিনিকেট নামে ধান নেই। যে সরু চাল খাওয়া হচ্ছে, তার মধ্যে জিরাশাইল ও শম্পা কাটারিই বেশি। এমনকি নাজিরশাইল নামেও কোনো ধান নেই। ২৮ ও ২৯-ধানকেও মিনিকেট বলে চালানো হয়, আর আমরাও (জনগণ) মিনিকেটই খুঁজি।

এ সময় সবাইকে সাদা স্বচ্ছ চালের পরিবর্তে লাল চাল খাওয়ার জন্য আহ্বান জানান তিনি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মিনিকেট ও নাজিরশাইল নামে কোনো ধান নেই

আপডেট টাইম : ১১:৪৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১