মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে ধর্ষণ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:৩৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
  • / 66

প্রতীকী ছবি

ঢাকার গার্মেন্টসকর্মী নাটোরের সিংড়া উপজেলায় নিজ বাড়িতে ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছেন। মেয়েটিকে সিংড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে আবু সাঈদ নামে একজনকে আটক করে পুলিশ। আবু সাঈদ নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ ও ওই গার্মেন্টসকর্মীর পরিবার জানায়, ঢাকা থেকে ছুটিতে নিজ বাড়িতে আসার উদ্দেশ্যে সিংড়া বাসস্ট্যান্ডে পৌঁছায় সে। রাত বেশি হওয়ায় সুকাশ ইউনিয়নের বিনাহাট এলাকার ওই গার্মেন্টসকর্মী বাসায় ফিরতে ভয় পায়। এ সময় বাসস্ট্যান্ডে পরিচয় হয় নাটোর থেকে সিংড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যাওয়া আবু সাঈদের। আবু সাঈদ ওই গার্মেন্টসকর্মীকে ‘ধর্ম বোন’ বানিয়ে বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে। মেয়েটি রাজি হলে পথিমধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

পরে মেয়েটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে। পরে বৃহস্পতিবার সকালে মামলা হলে আবু সাঈদকে আটক করে পুলিশ।

ভুক্তভোগী মেয়েটিকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানায় সিংড়া থনার ওসি নূবে আলম সিদ্দিকী।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে ধর্ষণ

আপডেট টাইম : ১০:৩৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১