রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার আগেভাগেই নামবে শীত

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:৩৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
  • / 33

আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনাও ঘটে। ফাইল ছবি

বাংলাদেশে এবার আগেভাগেই শীত নামবে। ডিসেম্বর থেকে ফেব্রয়ারি পর্যন্ত শীতকাল ধরা হলেও এ বছর নভেম্বরের মাঝামাঝি থেকে উত্তর-পশ্চিমাঞ্চলে আস্তে আস্তে দিন এবং রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকবে।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, দেশের উত্তর-পশ্চিমে একটা উচ্চচাপ বলয় বিরাজমান করছে এখন। এ উচ্চচাপ বলয় বঙ্গপোসাগরের জলীয় বাষ্পকে দক্ষিণের দিকে ঠেলে দেবে। ফলে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। সেই তাপমাত্রা গড়ে ১৮ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করবে অঞ্চলভেদে। সেই হিসেবে নভেম্বরে এই তাপমাত্রা থাকবে। যেটা শীতকালে সাধারণত গড় তাপমাত্রা থাকে।

তবে প্রথম শৈত্যপ্রবাহটি ডিসেম্বরের শুরুতেই হবে। এটি হবে একটি মৃদু শৈত্যপ্রবাহ। ডিসেম্বরের শেষ নাগাদ তীব্র শৈত্যপ্রবাহ হবে, জানান আবুল কালাম।

সাম্প্রতিক বছরগুলোতে শৈত্যপ্রবাহের সংখ্যা কমে গেছে। তীব্র এবং মাঝারি শৈত্যপ্রবাহের সময়সীমাও কমে আসছে। তবে মৃদু শৈত্যপ্রবাহ যেগুলো হচ্ছে, সেটি দীর্ঘ সময় ধরে বিরাজ করছে। এসব শৈত্যপ্রবাহ ১০ দিন থেকে শুরু করে ২১ দিন পর্যন্ত থাকছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, নেত্রকোনা,যশোর, কুষ্টিয়া কখনো কখনো রাঙ্গামাটি অঞ্চলে এই মৃদু শৈত্যপ্রবাহ হবে এবার। খবর বিবিসির।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

এবার আগেভাগেই নামবে শীত

আপডেট টাইম : ১১:৩৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১