মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চর মাজারদিয়া সীমান্তে পড়ে আছে বাইক রাইডারের গুলিবিদ্ধ লাশ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৫৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
  • / 75

রাজশাহীর চর মাজারদিয়ার সীমান্তে মিঠু নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। নিহত মিঠিু রাজশাহীর পবা উপজেলার দামকুড়া থানার চর মাজারদিয়ার গ্রামের মঞ্জুরের ছেলে।

তিনি পেশায় মোটরসাইকেল রাইডার ছিলেন। পদ্মার চর এলাকায় তিনি মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন। বর্তমানে তার মরদেহ সীমান্ত এলাকাতেই আছে। দামকুড়া থানা পুলিশের একটি ইউনিট তার মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছে।

এই ঘটনায় স্থানীয়রা বলছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিঠুর মৃত্যু হয়েছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং থানা পুলিশ বিষয়টি এখনও নিশ্চিত করেনি। তারা বলছেন, মিঠু গুলিবিদ্ধ হওয়ার কারণ অনুসন্ধান শুরু করেছেন।

রাজশাহী দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, সীমান্ত এলাকায় একটি গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। তবে কীভাবে সে গুলিবিদ্ধ হয়েছে সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বুধবার ভোরের কোনো এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানতে পেরে সকালে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলের উদ্দেশে পুলিশ পাঠানো হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ সীমান্তে লাশ পরে থাকার বিয়টি নিশ্চিত করে বলেন , মিঠু পদ্মার চরে মোটরসাইকেলে যাত্রী বহন করতেন।  মিঠুর গুলিবিদ্ধ মরদেহ ঘটনাস্থলেই আছে। পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেবে। আর তাদের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

নিউজ লাইট ৭১/মোঃ জহুরুল ইসলাম

Tag :

শেয়ার করুন

চর মাজারদিয়া সীমান্তে পড়ে আছে বাইক রাইডারের গুলিবিদ্ধ লাশ

আপডেট টাইম : ০৭:৫৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১