মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসাছাত্রীর বিষপান

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:১৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
  • / 89

বগুড়ার শাজাহানপুরে ধর্ষণের শিকার এক মাদ্রসাছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সকাল ১০টায় বিষপান করলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

গত সোমবার ধর্ষণের ঘটনায় মাদ্রসাছাত্রীর মা বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর আসামি মো. রিফাতকে (১৬) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত রিফাত উপজেলার ডেমাজানী গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে ডেমাজানী শহীদ মোখলেছার রহমান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ার শেরপুরের কানুপুর গ্রামের আলিম পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীর সাথে গত এক বছর যাবৎ রিফাতের প্রেমের সম্পর্ক ছিল। গত শনিবার সকালে রিফাত মেয়েটিকে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে ধর্ষণ করে। বিকেলে ছেলের স্বজনেরা বাড়িতে ছেলে-মেয়ের অবস্থান জানতে পেরে সেখান থেকে ছেলেকে নিয়ে যায়। পরে মেয়েটি বাড়ি গিয়ে বাবা-মাকে ঘটনা খুলে বলে। পরে মেয়ের মা বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন।

শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নান্নু খান এ প্রতিবেদককে বলেন, মামলা দায়েরের পরই রিফাতকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী বিষপান করায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। সুস্থ হলে তাকে ডাক্তারি পরীক্ষা করানো হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মাদ্রাসাছাত্রীর বিষপান

আপডেট টাইম : ০৭:১৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১