নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ঘুমন্ত দুই বান্ধবীকে ধর্ষণ
- আপডেট টাইম : ০৭:২৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
- / 90
নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় ঘুমন্ত দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দেলোয়ার হোসেন (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে।
রোববার দুপুরে ভিকটিম এক তরুণী থানায় অভিযোগ দেয়ার পর অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন (২৮) রংপুর জেলার কাউনিয়া থানার বলব বিশু গ্রামের মো. ফজলুল হকের ছেলে।
অভিযোগপত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, ফতুল্লার হাজীগঞ্জে একটি বাড়িতে স্ত্রীকে নিয়ে এক রুমে ভাড়া থাকেন দেলোয়ার। পাশের অন্যরুমে দুই বান্ধবী সাবলেট থাকতেন। ৭ দিন আগে দেলোয়ারের সঙ্গে তার স্ত্রী ঝগড়া করে বাবার বাড়ি চলে যান। এরপর থেকে তিনি একা বাসায় থাকতেন।
এদিকে তাদের বাস করা ফ্ল্যাটে রান্না করার ঘর একটি। বৃহস্পতিবার রাত এগারোটার দিকে কাজ শেষে গার্মেন্টস থেকে ফিরে ঘরে থাকা রান্না করা খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েন দুই বান্ধবী। পরে দেলোয়ার তাদের ২ জনকে পর্যায়ক্রমে ধর্ষণ করেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ওই খিচুড়িতে আগেই নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে রেখেছিলেন দেলোয়ার।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ভুক্তভোগী দুই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজ লাইট ৭১























