মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকতার নামে প্রতারণা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:২৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
  • / 94

রাজধানীর উত্তরা এলাকার প্রতিষ্ঠিত বিভিন্ন স্বনামধন্য ব্যবসায়িদের নামে মিথ্যা সংবাদ প্রচার ও প্রতিবাদের নামে মোটা অংকের চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। কথিত এ প্রতারক চক্র উত্তরা এলাকায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের টার্গেট কর বানোয়াট ও মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ আসছে। বিষয়গুলো উল্লেখ করে গত ২২ আগস্ট তারিখে দক্ষিণখান থানায় রাসেল হাসান ও এইচ আর হাবিবের নামে এমনি একটি সাধারণ ডায়েরি করেন উত্তরা ইউনাইটেড কলেজের চেয়ারম্যান জাকির হোসেন রিয়াজ।

এর আগে, সংঘবদ্ধ এই চাঁদাবাজ ও প্রতারক চক্রের মূলহোতা রাসেল হাসান ও তার ৫ সহযোগীকে ২০১৯ সালের ২৩ এপ্রিল র‌্যাব-১ গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।

তখন সংবাদ সম্মেলন করে র‌্যাব জানায়, এই চক্রটি নিজেদের সাংবাদিক পরিচয়ে স্বনামধন্য ব্যক্তিদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা চাঁদাবাজি করে আসছে। এই চক্রে বেশ কয়েকজন সক্রিয় নারী সদস্যও আছে।

র‌্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত মোঃ রাসেল হাসান এর জন্ম স্থান বরিশাল জেলার হিজলা থানার চর পত্তনিভাঙ্গা গ্রামে। সে ১৯ বছর যাবৎ ঢাকায় বসবাস করেন। সে এই চক্রের মূলহোতা, তার নির্দেশে অন্যান্যরা বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বনাম ধন্য ব্যক্তিদের নিকট হতে চাঁদাবাজি করে থাকে। পড়াশোনায় উচ্চ মাধ্যমিক এর গন্ডিপার হতে না পারলেও নিজেকে উচ্চ শিক্ষিত হিসেবে পরিচয় দেয়। তার নিজ এলাকায় ও ঢাকাতে একাধিক স্ত্রী আছে বলে জানা যায়।

রাসেল হাসান সে সময় র‌্যাবের হাতে আটক হয়ে দীর্ঘদিন জেল খেটে বের হয়ে আবারও জড়িয়ে পড়েছে প্রতারণা ও চাঁদাবাজিতে। এই একই চক্রের বিরুদ্ধে নতুন করে আবার অভিযোগ উঠেছে।

২২ আগস্ট তারিখে দক্ষিণখান থানায় রাসেল হাসান ও এইচ আর হাবিবের নামে উত্তরা ইউনাইটেড কলেজের চেয়ারম্যান জাকির হোসেন রিয়াজের করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, মোঃ রাসেল হাসান ও এইচ আর হাবিবসহ আরো কয়েকজন সাংবাদিক পরিচয়ে দীর্ঘদিন যাবৎ মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের ভয় দেখিয়ে অর্থ দাবি করে আসছে। দাবিকৃত অর্থ না দেওয়ার কারণে তার বিরুদ্ধে মাদক মামলার আসামির সাথে তার নাম ও ছবি জড়িয়ে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করে। প্রকাশিত সংবাদটি জাকির হোসেন রিয়াজের দৃষ্টিগোচর হলে, তিনি এর আগেও গত ২৯ জানুয়ারি তারিখে দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। ডায়েরি নং ১৬৫১। পরবর্তীতে রাসেল হাসান ও এইচ আর হাবিব সুবিধা কোন সুবিধা না পেয়ে গত ২২ আগস্ট তারিখে “চলমান দেশ” নামে একটি পত্রিকায় একই ধরনের মিথ্যাও বানোয়াট সংবাদ প্রকাশ করলে জাকির হোসেন রিয়াজ ২২ আগস্ট তারিখে আরও একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নং ১২৪৬।

এ বিষয়ে জাকির হোসেন রিয়াজ গণমাধ্যমকে বলেন, এ চক্রটি আমাকেসহ উত্তরার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের মালিকদের নিয়ে চাঁদাবাজির উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ প্রকাশ করে আসছে। আমি এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করছি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সাংবাদিকতার নামে প্রতারণা

আপডেট টাইম : ০৭:২৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১