মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাইক্রোবাসে নারী শ্রমিককে গণধর্ষণ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:২৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
  • / 84

নরসিংদীতে এক নারী শ্রমিককে মাইক্রোবাসের ভেতরে গণধর্ষণের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেইসঙ্গে ব্যবহৃত মাইকোবাসটিও উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে নরসিংদী শহরের বিভিন্ন স্থান থেকে অভিযুক্তদের গ্রেপ্তার ও মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সদর থানার চিনিশপুর পশ্চিমপাড়া বেলতলা এলাকায় এই গণধর্ষণের ঘটনা ঘটে।

নির্যাতিতা ওই নারী পঞ্জগড় জেলার বাসিন্দা। তিনি নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকার কুমিল্লা কলোনীতে বসবাস করে স্থানীয় পাওয়ারলুমে শ্রমিক হিসেবে কাজ করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার গুজাদিয়া এলাকার মোমেন মিয়ার ছেলে বর্তমানে নরসিংদী শহরের বাসাইলের বাসিন্দা মিজান মিয়া আরিয়ান (২০), নরসিংদী শহরের বাসাইল এলাকার রহমত উল্লাহর ছেলে সাইফুল ইসলাম (২৪) ও পলাশ থানার ধানইর চর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে সোহেল মিয়া (২৪)।

জানা যায়, ভুক্তভোগী ওই নারীর সঙ্গে মিজানের মোবাইল ফোনে পরিচয় হয়। মঙ্গলবার সন্ধ্যায় ওই নারী চিনিশপুর পশ্চিমপাড়া বেলতলা এলাকায় মিজানের সাথে দেখা করতে যান। এ সময় মিজান তাকে ঘুরতে যাওয়ার কথা বলে মাইক্রোবাসে উঠায়। নারী শ্রমিক মাইক্রোবাসে ওঠার সাথে সাথে আগে থেকেই মাইক্রোবাসে থাকা মিজানের সহযোগীরা তাকে বেঁধে ফেলে।

পরে মাইক্রোবাসের ভেতরেই মিজান ও তার সহযোগীরা ওই শ্রমিককে পালাক্রমে ধর্ষণ করে। পরে অভিযোগ পেয়ে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। প্রযুক্তিগত সহায়তায় নরসিংদী শহরের বিভিন্ন স্থান থেকে অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়। সেইসঙ্গে ঘটনার সাথে ব্যবহৃত সাদা রঙয়ের একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় নরসিংদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিকালে আদালতে হাজির করা হলে মিজান ও সোহেল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেটের কাছে ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বলেন, আমরা গণধর্ষণের অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাই। পরে প্রযুক্তিগত সহায়তায় নরসিংদী শহরের বিভিন্ন স্থান হতে তাদের গ্রেপ্তার করা হয়। বিকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজ লাইট ৭১

facebook sharing button
Tag :

শেয়ার করুন

মাইক্রোবাসে নারী শ্রমিককে গণধর্ষণ

আপডেট টাইম : ০৪:২৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১