চীনের সিনোফার্ম থেকে সাড়ে ৭ কোটি ডোজ টিকা কিনছে
- আপডেট টাইম : ১১:৪৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
- / 39
দেশজুড়ে তাণ্ডব চালানো করোনা মহামারি মোকাবিলায় সারাবিশ্বের মতো বাংলাদেশ সরকারও সব দিক থেকে টিকা আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশে চলমান টিকা সংকটের এ পরিস্থিতিতে চীনের সিনোফার্ম থেকে সাড়ে ৭ কোটি ডোজ টিকা কিনছে বলে সুখবর দিয়েছে সরকার।বৃহস্পতিবার বিকালে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এ কথা জানিয়েছেন। তিনি আরও জানান, ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে দেড় কোটি ডোজ টিকার দাম।
ড. মোমেন জানান, বিশ্ব উদ্যোগ কোভ্যাক্সের আওতায় চলতি মাসেই দেশে ৪৪ লাখ টিকা আসবে।এর মধ্যে আগামী সপ্তাহে আসছে সিনোফার্মের ৩৪ লাখ ডোজ। আর এ মাসের মধ্যেই অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা আসবে।এ ছাড়া আগামী মাসে কোভ্যাক্স থেকে আসবে ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা।
এছাড়াও কোভ্যাক্সের বাইরে চলতি মাসে বিভিন্ন উৎস থেকে ক্রয় করা টিকাও দেশে আসবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।উল্লেখ্য, ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশে গণটিকা দেওয়ার কথা ছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে গতকাল (বুধবার) জানানো হয়, টিকার সংকটে এই কর্মসূচি বন্ধ করা হয়েছে। তবে সীমিত পরিসরে টিকাদান চলবে।
নিউজ লাইট ৭১























