ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লকডাউন শিথিলের খবরে পুরনো রূপে ফিরেছে সড়কগুলো

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৪৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
  • / 43

লকডাউন শিথিলের খবরে পুরনো রূপে ফিরেছে সড়কগুলো। গণপরিহন ছাড়া সব ধরনের যানবাহনের পাশাপাশি সাধারণ মানুষের চাপ বেড়েছে সড়কে। মার্কেট, শপিংমল বন্ধ থাকলেও সড়কের আশপাশের দোকান ছিল খোলা। ফেরিঘাটেও ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। যদিও গতকাল বুধবার মধ্যরাত থেকে গণপরিবহন চলাচল শুরু করেছে। আজ থেকে ট্রেন ও লঞ্চ চলাচল করবে।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের জারি করা ১৪ দিনের কঠোর বিধিনিষেধের শেষ দিন ছিল গতকাল বুধবার। এদিন সকাল থেকেই রাজধানীর মহাখালী, তেজগাঁও, ফার্মগেট, পান্থপথ, ধানমন্ডি, শাহবাগ, মগবাজার এলাকা ঘুরে দেখা যায়, সড়কে রিকশা, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসের বেশ চাপ। কোথাও কোথাও যানজটও সৃষ্টি হয়। প্রধান সড়কের পাশাপশি অলিগলিতে খুলেছে দোকানপাট। ফুটপাত ও কাঁচাবাজারেও মানুষের চলাচল বেড়েছে। বেশির ভাগ মানুষই বাইরে বেরিয়ে পড়েছে।

কঠোর লকডাউনের শেষ দিনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশ পথ শিমুলিয়া-বাংলাবাজার নৌ-পথের ফেরিগুলোতে বেড়েছে যাত্রী ও যানবাহনের সংখ্যা। ঘরে ফেরা মানুষের চাপ বেড়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটেও।

ঘাটে যানবাহন ও যাত্রীদের চাপ সম্পর্কে জানতে চাইলে ​বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের  ব্যবস্থাপক সাফায়েত আহম্মেদ বলেন, এই নৌ-পথে বর্তমানে ১১টি ফেরি চলছে। বর্তমানে ঘাটে শতাধিক ছোটবড় যান রয়েছে। সকালে ভিড় থাকলেও এখন নেই। ঘাট এলাকা স্বাভাবিক।

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে ২২ জুলাই পর্যন্ত সারাদেশে চলমান ‘কঠোর বিধিনিষেধ’ শিথিল করা হয়েছে। ঈদের পর আবারো ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘কঠোর বিধিনিষেধ’ বাস্তবায়নে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকার চলতি বছরের ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ দিয়ে আসছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনও বিভিন্ন এলাকায় বিশেষ বিধিনিষেধ জারি করে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১ জুলাই থেকে সারা দেশে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ গতকাল শেষ হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলেও ঈদ ঘিরে বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা আজ থেকে কার্যকর হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

লকডাউন শিথিলের খবরে পুরনো রূপে ফিরেছে সড়কগুলো

আপডেট টাইম : ০৭:৪৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১