ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্মি ফার্মা লিমিটেডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৪১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
  • / 76

মানসম্মত ঔষধ উৎপাদন ও বিপণনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন ট্যুলস ফ্যাক্টরী লিমিটেড (বিএমটিএফ)’র সহযোগী প্রতিষ্ঠান আর্মি ফার্মা লিমিটেডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গাজীপুরের জয়দেবপুরের শিমুলতলীতে আর্মি ফার্মা লিমিটেডের উদ্বোধন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অন্যতম খ্যাতিসম্পন্ন ইউরোপিয়ান পরামর্শক প্রতিষ্ঠান এলোমেটিক কনসাল্টিং এন্ড ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লি. এর তত্ত্বাবধানে আর্মি ফার্মা লিমিটেডের ফ্যাক্টরি নির্মাণের কাজ গাজীপুর জেলার জয়দেবপুরের শিমুলতলীতে সম্পাদিত হচ্ছে। শত বিঘা জমির উপর অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর এই উৎপাদন প্রতিষ্ঠানে ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন, সিরাপ, সাসপেনশন, ক্রিম, ওয়েন্টমেন্ট, এন্টি-বায়োটিক, সাপোজিটরি, ইনহেলার ইত্যাদি উৎপাদনের পাশাপাশি ভ্যাকসিন, বায়োটেক, হরমোন, এন্টি-ক্যান্সার, হারবাল এবং এগ্রোভেট প্রোডাক্ট উৎপাদন সুবিধা বিদ্যমান থাকবে।

এছাড়া মেডিকেল ডিভাইস উৎপাদন সুবিধাও এ প্রকল্পে সন্নিবেশিত করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ পেশাদার জনবলের মাধ্যমে অত্যাধুনিক যন্ত্রপাতি ও মানসম্পন্ন কাঁচামাল ব্যবহার করে প্রডাক্ট ডেভলপমেন্টের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।

সেনা প্রধান আর্মি ফার্মাকে তার স্বপ্নের প্রকল্প হিসেবে উল্লেখ করে বলেন, ব্লাড প্রেসার, ডায়াবেটিস, এ্যাজমা, পেপটিক আলসার এর মত অসুখে সর্বসাধারণ ভুগে থাকেন। আর্মি ফার্মা লিমিটেড থেকে উৎপাদিত এসব রোগের ঔষধ যাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ নিম্ন আয়ের প্রান্তিক জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে ও সকলের জন্য সহজপ্রাপ্য হয়, সেজন্য তিনি আর্মি ফার্মার প্রতি উদাত্ত আহ্বান জানান।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আর্মি ফার্মার যাত্রাকে তিনি ঐতিহাসিক বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ দিক নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী ও আর্মি ফার্মা আগামী দিনে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলেন তিনি। এ প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেন, এ প্রতিষ্ঠানটি দ্রুততম সময়ের মধ্যে দেশের অন্যতম শীর্ষ ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে।

ইতোমধ্যে আর্মি ফার্মা দেশের মহামারি মোকাবিলায় কোভিড সংক্রমণকালীন ঔষধ প্রশাসনের অনুমোদনক্রমে জার্মনিল ব্র্যান্ডের হেলথ এন্ড হাইজিন প্রোডাক্ট হ্যান্ড স্যানিটাইজার, ফেস মাস্ক, হ্যান্ডওয়াশ ও এন্টিসেপটিক সলিউশন (জীবাণুনাশক) ইত্যাদি উৎপাদন ও সুনামের সাথে বিপণন করে স্বাস্থ্যখাতে শক্তিশালী ভূমিকা রাখছে। আশা করা যায়, জাতীয় ঔষধ নীতির বর্তমান লক্ষ্যকে সামনে রেখে আগামী বছরের প্রারম্ভে আর্মি ফার্মা তার উৎপাদিত ঔষধ সামগ্রী বাজারজাত করবে।

আর্মি ফার্মা লিমিটেড উদ্বোধন শেষে সেনাবাহিনী প্রধান বিএমটিএফ’র ইলেকট্রনিক অ্যাসেম্বলি শপ, গাড়ি সংযোজন ফ্যাক্টরি, ফার্নিচার ফ্যাক্টরি, প্রি-স্ট্রেসড পাইলিং ফ্যাক্টরি, স্টিল স্ট্রাকচার ফ্যাক্টরি, ক্ষুদ্র যন্ত্রাংশ প্রস্তুুতকারী ইউনিট ও লেদার ফ্যাক্টরি পরিদর্শন করেন। তিনি বলেন, বিএমটিএফ-এর এ সকল প্রকল্প ও ফ্যাক্টরিসমূহ দেশের সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করা যায়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আর্মি ফার্মা লিমিটেডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে

আপডেট টাইম : ০৬:৪১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১