রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মামুনুল হক রিমান্ডে পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৩০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
  • / 58

হেফাজতের সাবেক নেতা মামুনুল হক রিমান্ডে পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি তিনটি বিয়ের কথা স্বীকার করেছেন। তবে দ্বিতীয় ও তৃতীয় বিয়েতে ছিল না কোনো কাবিননামা ও দেনমোহর। আর বিয়েগুলো কোনো কাজি পড়াননি বলেও জানিয়েছেন তিনি। কাবিন ও দেনমোহর ছাড়া মেলামেশা করা ঠিক হয়নি, ভুল হয়েছে বলে জানিয়েছেন।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান নিউজ লাইট ৭১ কে এসব তথ্য জানিয়েছেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশের কাছে তিনটি বিয়ের কথা স্বীকার করেছেন মামুনুল। তবে দ্বিতীয় ও তৃতীয় বিয়ে কোনো কাজি পড়াননি। এই দুই বিয়েতে কোনো কাবিননামা ও দেনমোহর ছিল না।

তার দাবি করা দ্বিতীয় স্ত্রী ঝর্ণার করা ধর্ষণের মামলায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন এ মামলায় রিমান্ডে পুলিশকে এসব তথ্য জানিয়েছেন মামুনুল। মামুনুলের দাবি করা এক স্ত্রীর করা ধর্ষণের মামলায় তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি এসব তথ্য জানিয়েছেন। মোস্তাফিজুর রহমান জানান, এই দুই স্ত্রীর একজনের বাড়ি ফরিদপুর, যিনি মামলার বাদী আর আরেক স্ত্রীর বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়।

পুলিশ জানিয়েছে, ধর্ষণ মামলার বাদীর বিষয়ে জিজ্ঞাসাবাদে মামুনুল হক জানিয়েছেন, বাদীর স্বামীর সঙ্গে আগে থেকেই তার পরিচয় ছিল। সেভাবে ২০০৭-০৮ সাল থেকে তার সর্ম্পক। স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হলে বাদীর সঙ্গে তার সম্পর্ক হয়। বাদীকে বিয়ের সময় কোনো কাজি ছিল না, কাবিননামা-দেনমোহরও নেই।

এর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই মামলার ৩ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, মাওলানা মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রীর করা সোনারগাঁ থানায় ধর্ষণ ও সহিংসতার তিনটি মামলা এবং সিদ্ধিরগঞ্জ থানায় আরও দুই মামলাসহ পাঁচ মামলায় তিনদিন করে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মামুনুল হক রিমান্ডে পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন

আপডেট টাইম : ০৭:৩০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১