সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হোটেল ফারস থেকে প্রায় চার হাজার বোতল দেশি-বিদেশি মদ জব্দ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:১৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
  • / 95

রাজধানীর পল্টনের হোটেল ফারস থেকে প্রায় চার হাজার বোতল দেশি-বিদেশি মদ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। 

রোববার রাতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে মদ জব্দ করা হয়। সোমবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এ তথ্য জানিয়েছে।

শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের টিম রোববার রাতে পুরানা পল্টনে হোটেল ফারসে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে হোটেলের দ্বিতীয় তলায় অবস্থিত বারের ডেস্ক ও স্টোর এবং লেভেল ১৩-এর জরুরি বহির্গমনের সিঁড়ির কাছের একটি কক্ষ থেকে লুকানো ৫৮৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, ৩ হাজার ১২৮ ক্যান বিদেশি বিয়ার ও ১৯১ বোতল দেশি বিয়ার আটক করা হয়।

অভিযান পরিচালনাকালে হোটেল কর্তৃপক্ষ বারের লাইসেন্স, মদ আমদানি করার লাইসেন্স বা মদ ও বিয়ার ক্রয়ের সাপেক্ষে কোনো দলিল দেখাতে পারেনি। আটক মদের জন্য আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা। 

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

হোটেল ফারস থেকে প্রায় চার হাজার বোতল দেশি-বিদেশি মদ জব্দ

আপডেট টাইম : ০৩:১৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১