সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৮০ হাজার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৪৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১
  • / 100

দেশে বীর মুক্তিযোদ্ধাদের একটি খসড়া তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। 

এতে সারাদেশে ১ লাখ ৮০ হাজার মুক্তিযোদ্ধার নাম স্থান পেয়েছে। চলমান যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্যেই এই তালিকা প্রকাশ করলো মন্ত্রণালয়টি।

এদিকে গত ৩ মার্চ ওই তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

জানা গেছে, এই তালিকা সম্পর্কে যদি যৌক্তিক কারও কোনো আপত্তি থাকে, তবে তা বিবেচনায় নিয়ে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার উদ্দেশ্যেই এই খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। ফলে যে কেউ আগামী ১৫ মার্চের মধ্যে যে কোনো যৌক্তিক আপত্তি প্রদান করতে পারবেন।

এদিকে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আগেই চূড়ান্ত নির্ভুল তালিকা প্রকাশ করতে চায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এর আগে, প্রায় প্রতিটি সরকারের আমলেই বীর মুক্তিযোদ্ধারে তালিকা প্রণয়ন, কাউকে বাদ দেওয়া বা অন্তর্ভুক্ত করার ঘটনা ঘটেছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৮০ হাজার

আপডেট টাইম : ০৭:৪৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১