বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্মশান মন্দিরে থাকা কালী মূর্তি ভাংচুর

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:১৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১
  • / 143

নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের বাগিচাপাড়া শ্মশানকালী মন্দিরের মূর্তির মাথা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ মার্চ) দিবাগত রাতে কোন এক সময়ে মন্দিরে থাকা কালী মূর্তির মাথা ভাংচুরের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দা শিবানী তালুকদার এর বাসায় নিত্য পূঁজার জন্য মন্দিরে ফুল তুলতে গেলে সে দেখতে পায় মন্দিরের কেঁচি গেটের ভিতর দিয়ে একটি লম্বা বাঁশ ডোকানো এরপর মন্দিরের বারান্দায় গিয়ে সে দেখতে পায় ভিতরে  কালী মূর্তির মাথা ভেঙ্গে নিচে পড়ে আছে। এরপর সে স্থানীয়দের খবর দিলে তারা এসে পুলিশকে খবর দেয়। 

শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো: ফখরুজ্জামান জুয়েল, দুর্গাপুর-কলমাকান্দা সার্কেলের সিনিয়র এএসপি মাহমুদা শারমীন নেলী ও দুর্গাপুর থানার অফিসার ইন-চার্জ (ওসি) শাহ নুর-এ আলম ও উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহাসহ অনেকেই। 

এ বিষয়ে ওসি শাহ নুর-এ আলম জানান, মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুবল চন্দ্র চৌধুরী বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা একটি মামলা দায়ের করেছেন। সেই প্রেক্ষিতে অপরাধীকে গ্রেপ্তারের জোর তৎপরতা চালাচ্ছি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

শ্মশান মন্দিরে থাকা কালী মূর্তি ভাংচুর

আপডেট টাইম : ০৭:১৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১