বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়র আবদুল কাদের মির্জা সব কর্মসূচি প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:২৪:২২ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
  • / 133

শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা সব কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন।
 
এক মিনিট ২৫ সেকেন্ডের ওই লাইভে মির্জা বলেন, নোয়াখালীর রাজনীতিতে চলমান সংকট নিরসনের সবার আস্থার শেষ ঠিকানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি নেত্রীর সিদ্বান্তের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে আমার ইতঃপূর্বে ঘোষিত সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করে নিলাম। আমি আশা করি প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদেরের হস্তক্ষেপে শিগগিরই সব সমস্যার সমাধান ও কমিটিতে দলের ত্যাগী নেতাদের স্থান হবে।

তিনি আরও বলেন, ‌আমি রাজনীতি করি বঙ্গবন্ধুর আদর্শের, আমি রাজনীতি করি আওয়ামী লীগের, আমি শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল। আমার নেত্রী শেখ হাসিনা যখন যে সিদ্ধান্ত দেবেন, সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব।

নেত্রী যেহেতু বলেছেন, নোয়াখালীর বিষয়ে উনি প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবেন, সেজন্য আমি আমার ইতোমধ্যে দেয়া সকল কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি।

এর আগে শনিবার সংবাদ সম্মেলনে কাদের মির্জা সোমবার মানবন্ধন এবং মিজানুর রহমান বাদল একই দিন বসুর হাট রুপালি চত্বরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি বসুরহাট পৌরসভা নির্বাচনের আগ থেকে বিভিন্ন ইস্যুতে আলোচনায় আসে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা। আর এ আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ওবায়দুল কাদেরের ছোট ভাই।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মেয়র আবদুল কাদের মির্জা সব কর্মসূচি প্রত্যাহার

আপডেট টাইম : ০৭:২৪:২২ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১