মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০২১-২০২২ বর্ষের নির্বাচন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:১৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
  • / 120

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০২১-২০২২ বর্ষের নির্বাচন আগামী ১০ ও ১১ মার্চ বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সুপ্রিমকোর্ট বার সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আজ সাংবাদিকদের এ কথা জানান।

সুপ্রিমকোর্ট বারের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সভাপতি, সহসভাপতি ২ টি ও সম্পাদক, কোষাধ্যক্ষ, সহ-সম্পাদক ২টিসহ মোট ৭টি সম্পাদকীয় পদ, কার্যনির্বাহী সদস্য পদ ৭টি।

এরই মধ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ সিনিয়র এডভোকেট আবদুল মতিন খসরুকে সভাপতি পদে ও এডভোকেট আব্দুল আলীম মিয়া জুয়েলকে সম্পাদক পদে মনোনয়ন দিয়েছেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। তারা সভাপতি পদে এডভোকেট ফজলুর রহমানকে ও সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে মনোনয়ন দিয়েছেন।

২০২০-২০২১ বর্ষে সভাপতি নির্বাচিত হন সিনিয়র এডভোকেট এ এম আমিন উদ্দিন ও সম্পাদক হন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সিনিয়র এডভোকেট এ এম আমিন উদ্দিন এখন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০২১-২০২২ বর্ষের নির্বাচন

আপডেট টাইম : ০৭:১৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১