বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছুরির ভয় দেখিয়ে শিশুকে ধর্ষণ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:২৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
  • / 138

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামে বন রুটি খাওয়ানোর প্রলোভনে ঘরে ডেকে ছুরির ভয় দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম নজরুল ইসলাম নজু (৫১)। তিনি মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের আলী আজ্জম বেপারীর ছেলে।

শিশুটির মা জানান, রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বাগান বাড়িতে বন্ধুদের সাথে খেলছিলো শিশুটি। এসময় অভিযুক্ত নজু মেয়েটিকে রুটি খাওয়ানোর কথা বলে বাড়ির পাশে একটি ঘরে নিয়ে যায়। তখন মেয়ের সাথে খেলতে থাকা আরেকটি ছেলে শিশু ছিল। ছেলেটাকে ঘর থেকে বের করে দিয়ে মেয়েকে ছুরির ভয় দেখিয়ে ধর্ষণ করে। মেয়ের চিৎকারে আশেপাশের লোকজন এসে জড়ো হয়। তখন তিনি এসে দেখেন নজু ঘর থেকে পালিয়ে যাচ্ছেন।

শিশুটিকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

শিশুটির মা কান্নায় ভেঙে পড়ে বলেন, তিনি নজুর শাস্তির জন্য প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করেন।

এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বলেন, বিষয়টা আমি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান শিশুটির বাবা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ছুরির ভয় দেখিয়ে শিশুকে ধর্ষণ

আপডেট টাইম : ০৭:২৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১