বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচটি ল্যাপটপসহ দুই যুবক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৫০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
  • / 118

নরসিংদীর পলাশে অবস্থিত ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত চীনা নাগরিকদের চুরি হওয়া পাঁচটি ল্যাপটপসহ স্বপন ও শ্রাবণ নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাতে পলাশ থানার এসআই মীর সোহেল রানা উপজেলার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ল্যাপটপ ও দুটি হার্ডডিস্ক উদ্ধার করা হয়। 

পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন জানান, গত ১৯ জানুয়ারি রাতে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩ নং ইউনিটের রিপাওয়ারিং প্রজেক্ট থেকে কর্মরত চীনা নাগরিকদের এসব ল্যাপটপ চুরি করে নিয়ে যায় তারা। উদ্ধার হওয়া মালামাল জব্দ করে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে। 

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

পাঁচটি ল্যাপটপসহ দুই যুবক গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:৫০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১