মাটি বিক্রির মহা উৎসব
- আপডেট টাইম : ০৭:৩৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
- / 107
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাশবুর গ্রামের চরপারা এলাকায় পদ্মা নদী তীরবর্তী কৃষি জমিতে অবৈধভাবে প্রায় দেড় মাস যাবত চলে আসছিলো মাটি বিক্রির মহা উৎসব। কৃষি জমির উপরের পলেস্তার কেটে ১৫ ফিট গভীর গর্ত করে চলে আসছিলো এ মাটি কাটা। এতে নদীর পাশের বেড়িবাঁধ হুমকির মুখে পরার অতিক্রম।
জানা গেছে, স্থানীয় কৃষকদের কাছে নামে মাত্র কিছু টাকা দিয়ে ইট ভাটার মালিকেরা নানা ভাবে এসব মাটি তারা নিতেন।
এ বিষয়ে জানতে কয়েকজন কৃষকের কাছে গিয়েছিলেন এ প্রতিবেদক। কিন্তু তারা প্রভাবশালীদের ভয়ে কিছু বলতে রাজি নয় বলে জানিয়ে দেন।
এছাড়াও এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় সাংবাদিকদের উপর আক্রমন চালানোর চেষ্ঠাও হয়েছে বলে দাবি করা হয়।
এ বিষয়ে খবর পেয়ে পাংশা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনীম আওন শুক্রবার সকালে পাংশা উপজেলার হাবাশবুর গ্রামের চরপারা এলাকায় পদ্মা নদী তীরবর্তী এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে মাটিকাটার খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করি। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা চলে যায়। এ সময় আমরা মাটি কাটার ৪-৫টি ভেকু দেখতে পাই। পরে আমরা সেখানে থাকা ভেকুর ব্যাটারিসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করে নিয়ে আসি।
নিউজ লাইট ৭১





















